1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

গাজীপুর মহানগর টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ২২তম বার্ষিক সাধারণ সভা ৩০ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। মিলের চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসেমের সভাপতিত্বে এবং পরিচালক মোঃ হাসানুজ্জামান মল্লিকের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির উপস্থিত থাকার কথা ছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকম, নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাহিদ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন, নিউ মন্নু ফাইন কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক্ব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, মোঃ আহম্মদ উল্লাহ, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনির আহম্মেদ, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী পরিষদের সভাপতি জালাল উদ্দীন মাষ্টার, ৫৫ নং আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ সেলিম, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া, মিলগেইট কো-অপারেটিব মার্কেট পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসা নাজমা হোসেন, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আক্তার আশা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ।
সাধারণ সভা শেষে সকল শেয়ার হোল্ডারদের ভোটে পুর্নরায় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের পরিচালক নির্বাচিত হয়েছেন-মোঃ মতিউর রহমান বিকম, কাউন্সিলর মো: আবুল হাসেম, মোঃ হাসানুজ্জামান মল্লিক ও মোঃ আহম্মদ উল্লাহ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT