1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

মাধবদীতে আলী হোসেন শিশিরের নেতৃত্বে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সারাদেশে বিএনপি-জামায়াত এর ডাকা সকাল -সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শান্তি সমাবেশের অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয় উপ-কমিটির সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) এর নেতৃত্বে আজ ২৯ অক্টোবর রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে আলী হোসেন শিশির বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াতের কোন লোক যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে আছি এবং থাকব। সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবালহোসেন সাধারণ সম্পাদক মাছুম পারভেজ, , মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ অপূর্ব, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT