1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কালীগঞ্জে মোবাইল কেড়ে নেওয়ায় ৫ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে ৫ম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নিরব খান (১৩) পৌরসভার চৌড়া এলাকার শরীফ খানের পুত্র ও চৌড়া নয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

থানা সূত্রে জানা যায়, নিরব দীর্ঘদিন যাবৎ মোবাইলে আসক্ত। বুধবার সকালে নিরবের পিতা তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। পরে সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট থেকে ফিরে নিরব সকলের অগোচরে রান্না ঘরের আড়ার সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ীতে কোন সাড়া শব্দ না পেয়ে নিরবের বড় ভাই সৌরভ রান্না ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে বাড়ীর লোকজন এগিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিরবের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT