1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

মাধবদীতে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লার সুব সমাজের উদ্যোগে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ ১৬ অক্টোবর বিকাল ৪টায় মাধবদী কলেজ মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধন করেন ছোট মাধবদী যুব সমাজের আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ। টুর্নামেন্টিতে পাঁচটি দল অংশগ্রহন করে ছোট মাধবদী কিংস ও ছোট মাধবদী লায়ন্স ফাইনালে অবতীর্ণ হয়। ছোট মাধবদী কিংস ১-০ গোলে পরাজিত করে ছোট মাধবদী লায়ন্সকে। খেলায় এসময় আরো উপস্থিত ছিলেন,সামাজিক সংগঠনশুখায়ুর সাধারণ সম্পাদক ফ, আ সাঈদ হাসান কাজল ,মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য হাজী মোহাম্মদ মুজিবুর রহমান,মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন বেগম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, সমাজ সেবক মোকসেদুর রহমান প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT