1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জে সরকারি ভাতা ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন মেহের আফরোজ চুমকি এমপি

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সরকারি ভাতা ও অন্যান্য সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সাংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি। রবিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, আমরা কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছি প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনের ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে। পৌরসভার নয় হাজার মানুষকে সরকারি বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদ উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির, জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন উপকারভোগী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT