1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

শিলমান্দী ইউনিয়নে রিকশাযোগে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন:শিশির

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

নরসিংদী সদর-১ আসন থেকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) বর্তমান আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরার জন্য বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় দুই শতাধিক রিকশাযোগে নরসিংদী সদর এলাকার আনন্দী, ফুলতলা, শিলমান্দী, পাঁচদোনা, শেখেরচর, আব্দুল্লাবাজার, মাধবদী ম্যানচেষ্টার চত্ত্বর প্রদক্ষিণ করে মাধবদী বাজারের সোনালী টাওয়ারে এসে শেষ হয়। রিকশা র‍্যালীর মাধ্যমে প্রত্যেক এলাকায় জনসাধারণের হাতে সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব সহ শতাধিক নেতাকর্মী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT