1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পলাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল বিশেষ দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় পলাশ বাসস্ট্যান্ডে আওয়ামীলীগের কার্যালয়ে পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কেক কাঁটা,আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং  দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন রতন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT