1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর বেলাবতে দুই সন্তানসহ গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মে, ২০২২

নরসিংদীর বেলাব উপজেলার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী রাকিবা শেখসহ তার মা ও ভাই হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা ও ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে মহিলা পরিষদ, শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।এতে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল মিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমেনা, বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোলেমান খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম খান, শিক্ষক নেতা শহিদুল্লাহ খান, ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিপুল প্রমুখ।গতকাল রোববার সকালে ভাবলা গ্রামের নিজ বাড়ির দুটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫) এবং তাঁদের দুই সন্তান রাব্বি শেখ (১৩) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতেন। রাব্বি স্থানীয় একটি মাদ্রাসার ঝরে পড়া ছাত্র ও রাকিবা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT