1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

নরসিংদী সদর আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলী হোসেনের.সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদী সদর ১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির সিআইপি বুধবার ( ১৯ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচার করেন এবং সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে। কয়েক হাজার লোকজন নিয়ে নির্বাচনী প্রচার করেন, তিনি নির্বাচনী প্রচারেের পাশা পাশি র্স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা,বাংলাদেশ সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন।লিফলেট বিতরণের আগে সকাল ১০ টায় মাধবদী হাইস্কুল মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আলী হোসেন শিশির সিআইপি। অনুষ্ঠানের উদ্ধোধন করেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব আঃ মোমেন মোল্লা, আরো বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিমউদদীন ভুইয়া, নরসিংদী জেলা তরিকত ফেডারেশনের সভাপতি হাজী ছবির মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোঃ মোতালিব হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আসাদুজ্জামান হাসিব আহাম্মেদ মোল্লা, সভাপতিত্ব করছেন মাধবদীপৌরসভার ৫ নংওয়ার্ড কাউন্সিলার হেলাল উদ্দীন । এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ মাষ্টার, নরসিংদী জেলা যুব লীগের অর্থ সম্পাদক রাজিব হোসেন, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপুর্ব। মাধবদী শহর শ্রমীক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান সহ সভপতি সেলিম মিয়া, মাধবদী শহর তাতী লীগের আহবায়ক সামস সুমন, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আনিসুর রহমান সাবেক ছাত্রলীগনেতা জুয়েল প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT