1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের উঠান বৈঠক

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থাণীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুর রশিদ খান টুটুল এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।
সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ প্রমূখ।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আল-আমীন খান, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরিফ হোসেন খান কনক, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT