1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

কালীগঞ্জ পৌরসভায় জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এস.এম রবীন হোসেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌর কর্মর্কতা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আলোচনা সভায় পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি, গ্রাম ও শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন মরাও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। সময় মতো পৌর কর পরিশোধ, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা ও জন্ম, মৃত্যুর ৪৫ দিনের মধ্যে পৌরসভায় নিবন্ধন করে পৌরসভার কাজে সহযোগীতা এবং কালীগঞ্জকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখার জন্য মেয়র পৌরবাসীর প্রতি আহবান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT