1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর বেরুয়া নলী ব্রীজ সংলগ্ন শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলায় বিলের বেরুয়া নলী ব্রিজে থৈ থৈ পানি, মাঝি-মাল্লার বৈঠার ছন্দ। হাজার হাজার দর্শনার্থীর হৈ হৈ রব, বাঁশি-বাঁশি আর ঝরঝরে সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখরিত করে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।বিশেষ অতিথি জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনকসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং হাজার হাজর দর্শনার্থী।

নৌকা বাইচ খেলায় ৪টি গ্রুপে ৮টি দল অংশ গ্রহণ করেন। এদের মধ্যে সুরঙ্গী নৌকার মাঝি মো. মানিক মোল্লা, মো. মতিউর রহমান এবং জলকর নৌকার মাঝি মো. আতাউর রহমান ও মো. কবির সরকারকে বিজয়ী হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT