1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: রিপন-সভাপতি, আইয়ুব-সম্পাদক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি ২০২৩-২০২৫ গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ খাসখবর সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।

এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT