1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

গাজীপুর জেলা রিপোর্টার ক্লাবের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরে ঐতিহ্যবাহী ক্লাব গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাব এর বার্ষিক নৌকা ভ্রমণ~২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা ভ্রমন টি ৯ই সেপ্টেম্বর রোজ শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের তিতাতকুল ঘাট থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের উদ্দেশ্যে সকাল ১০:০০ টায় যাত্রা শুরু করে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে নৌকা ভ্রমণ টি শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলার ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ ফরিদ। গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাকিম খান এর সভাপতিতে, স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা আবু নাসের খান তপন, সাবেক কার্যকর সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি- মোঃ সাইফুল ইসলাম মানিক, হাজী মোহাম্মদ মনজুরুল আহসান, সিঃ সহ-সভাপতি মোঃ মনির হোসেন সরকার, মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সহ সংগঠনের অন্যান্য সম্পাদক, সদস্য ও অতিথিবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি মোস্তাকিম খান ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ বলেন গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের দুই যুগ অতিবাহিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বার্ষিক নৌকা ভ্রমন আজকে অনুষ্ঠিত হলো। আমাদের ২০২৩~২০২৫ সালের নতুন কমিটির এটা প্রথম অনুষ্ঠান, তাই আমরা মনে করি সকল সফলতা আপনাদের এবং সকল ব্যর্থতা আমাদের। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে আনন্দ দেওয়া তা কতটুক দিতে পেরেছি তা আপনারা বলতে পারবেন। আমরা আশা করি আমরা পুরাটা আনন্দ দিতে সফল হয়েছে। তাই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান করলে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT