1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা র‍্যালী ও লিফলেট বিতরণ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে জানুয়ারী থেকে ডিসেম্বর-মশক নিধন বছরভর প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী, লিফলেট বিতরণ, মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও স্থানীয় রাজনীতিবিদগণের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে র‌্যালী করেন এবং পৌরবাসী, বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। এজন্য সকলকেই সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ীর আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও ঝোপ জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ সবার উপস্থিতিতে পৌরসভা থেকে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগীতা করছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT