1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশ উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর ঘোড়াশালে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) নির্বাচন পদ্ধতির প্রবর্তক ও জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এঁর পলাশ উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩টায় ঘোড়াচত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল হকের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারী মোঃ ইকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব (পীর সাহেব খুলনা) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইয়া,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ খান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য জি এম মোবারক হুসাইন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক মোঃ ওয়ালী খান, উপজেলা শাখার সাবেক সভাপতি সুলাইমান ভূইয়া,উপজেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ রোমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মোঃ নাদিম মিয়া,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মোঃ শফিউল্লাহ আদনান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি এম.এম.আতিকুর রহমান প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT