1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

পলাশে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট)বিকালে পলাশ বাসস্ট্যান্ডে ঘোড়াশাল পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম পাঠানের সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম খন্দকারের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,

ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল হক,সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান,যুগ্ম সম্পাদক আশরাফ সোহেল,দপ্তর সম্পাদক এস এম মান্নান,পলাশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সুব্রত কুমার দত্ত(শুভ),ঘোড়াশাল পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন সূত্রধর,সাধারণ সম্পাদক বিজয় বনিক লুকু,বীর মুক্তিযোদ্ধা,ইমাম,শিক্ষক,পৌর কাউন্সিলর সহ

স্হানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।পরে উপস্থিত লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT