1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩

মুক্তাদির হোসেন
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মে, ২০২২

গাজীপুরের টংগী- ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ বাইপাসের বাঘারপাড়া নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।রবিবার (২২ শে মে ) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত মোসাঃ হালিমা আক্তার পাবনা জেলার আমিনপুর উপজেলার মোঃ সুরুজ মিয়ার মেয়ে। আহতরা হলেন নিহত হালিমা আক্তার এর স্বামী মোঃ সাব্বির মোল্লা, পলাশ উপজেলার পাঁচদোনা এলাকার সিএনজি চালক মোঃ নাজমুল ও শ্রীপুর মাওনা এলাকার কাপড় ব্যবসায়ী মোঃ নাজমুল।কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নরসিংদীর পাঁচদোনা থেকে ছেড়ে আসা সিএনজি ও টংগীর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং তিনজনকে আহত হন। পরে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি। নিহত মোসাঃ হালিমা আক্তারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন দুপুর ১ টার সময় আহত অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়।এক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এবং বাকী দুইজন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে যায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT