1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামালের স্মৃতিচারণ, গৌরবময় ও সংগ্রামগাথা জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশা লোকজনের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT