1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

বাইজিদ আহাম্মেদ:
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

নরসিংদীর পলাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪ র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৪ জুলাই রোজ শুক্রবার সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল পৌর এলাকার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুল এর সভাপতিত্বে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শামীম আল আজাদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ এডঃ সিরাজউদ্দীন মোল্লা , এডঃ সারোয়ার হোসেন মোল্লা, এডঃ আব্দুস সালাম, শেখ মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী সরকার, সরফত আলী শরৎ, সিরাজুল ইসলাম ভূইয়া এবং পলাশ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মনজুর হোসেন খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির প্রধান, আল আমিন সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে নরসিংদী জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT