1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত। ৫২এর ভাষা আন্দোলন, বাঙালীর মুক্তির সনদ ৬৬এর ৬দফা,৬৯এর গণঅভ্যুত্থান ও ৭০এর নির্বাচন সহ অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। দেখিয়েছেন মুক্তির পথ।৭১এ দীর্ঘ ৯মাস মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাঙালী তার স্বাধীনতা ফিরে পায়। বিশ্ব পায় শান্তির বার্তা।তাই ১৯৭৩ সালের ২৩মে বিশ্ব শান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।

রবিবার (২৮মে) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

কো-অপারেটিভ জুটমিল সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম গাজী, জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা।ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ শরিফুল হক,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন শেখর ভূইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT