1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর ঘোড়াশালে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি তথ্য দিন সেবা নিন এই স্লোগান নিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির আয়োজনে বুধবার (১৭ মে) নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার ৫নং ওয়ার্ডে (ওমেরা পেট্রোলিয়াম গেইট সংলগ্ন) পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের পৌরবাসীদের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদানের লক্ষ্যে সর্বোপরি এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল সহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ সচেতনমূলক পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ এমদাদুল হক,ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোঃ মনজুরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম রুমেল,মোঃ বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান।

এসময় পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশা লোকজন উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT