1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআই নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২১ মে, ২০২২

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরণ চন্দ্র দাস (৪২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন আসামিসহ আট জন।শনিবার (২১ মে) ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকার ময়নার দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন-রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও আজিজ হোসেন। আহত আসামিদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে রাজনগরের উত্তরবাগ চা বাগান এলাকা থেকে তিন আসামিকে ধরে পিকআপভ্যানে করে ফিরছিলেন পুলিশ সদস্যেরা। এ সময় ময়নার দোকান এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় পিকআপটি।এ ঘটনায় পুলিশের ৪ এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক এসআই সমিরণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT