1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর ঘোড়াশালে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র-আল মুজাহিদ হোসেন তুষারের নির্দেশে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শান্তি সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে।বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার রয়েছে।কিন্তু বিক্ষোভ মিছিলের নামে জনগণের জানমাল নিরাপত্তায় বিঘ্ন এবং মানুষের ক্ষয়ক্ষতি করলে তা রাজপথে যুবলীগ বিএনপিকে জবাব দিবে।জনগণের জানমাল নিরাপত্তায় যুবলীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর ভুমিকায় রাজপথে অবস্থান করবে।এতে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন।পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার,যুবলীগ নেতা মোঃ পাভেল মিয়া,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের আলী রুবেল,জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃরুমান মিয়া,যুবলীগ নেতা মিশু মেহেদী,যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা,পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জনি প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT