1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ট্রলি চাপায় শ্রমিক নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া মোড়ে ট্রলি চাপায় মাসুম সিকদার (৩২) নামের এক শ্রমিক নি‍‍হত হয়েছে।শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম সিকদার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।সে দেশবন্ধু পলিমারের কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মাসুম সিকদার তাঁর কর্মস্থলে নাইট ডিউটিতে যায়। আজ সকালে ডিউটি শেষে বাই সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি।পরে সকাল ৮টার দিকে বালিয়ার মোড়ে পৌঁছালে পিছন থেকে ট্রলি তাকে চাপা দেয়। এতে ট্রলির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।চালক নাঈম মোল্লা আলিনগরের ইব্রাহিম মোল্লার ছেলে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ট্রলি ও তাঁর চালক নাঈম মোল্লাকে আটক করা হয় এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT