1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নরসিংদীর সদর উপজেলার আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে পারুল (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবদী থানার আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস-মুরগী নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) তার ভাবী পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT