1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ২১ মে, ২০২২

আজ শনিবার (২১ মে) জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে রায়পুরা থানা প্রাঙ্গণে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), নরসিংদী। মোঃ আল-আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) নরসিংদী। সত্যজিৎ কুমার ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, নরসিংদী। মোঃ আজগর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা, নরসিংদী। মোঃ আজিজুর রহমান, অফিসার ইনচার্জ, রায়পুরা থানাসহ অফিসার ও ফোর্সগন।সভায় পুলিশী নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ইউনিয়ন ভিত্তিক নিরাপত্তা বলয় তৈরী করার জন্য পশু খামারীদের আহবান জানান পুলিশ সুপার, নরসিংদী। এছাড়া সম্ভব হলে পশুর খামারে সিসিটিভি স্থাপন করার জন্যও আহবান জানানো হয়।সভায় রায়পুরা থানাধীন পশুর খামারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT