1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর ঘোড়াশালে বেদে সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার বেদে সম্প্রদায়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান এর গ্রন্থনা পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে বেদে সস্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেদে সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন সমস্যার কথা বলেন তাঁরা।পরে এস এম মান্নান বলেন বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নে ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার সাহেবকে সাথে নিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।তাদের জন্য বিশুদ্ধ পানির জন্য আগামী ঈদুল ফিতরের আগে পাঁচটি টিউবওয়েল স্হাপন করা হবে ,স্বাস্হ্যসম্মত টয়লেট,শিক্ষা,স্হায়ী ভাবে পৌর এলাকায় বাসস্হানের ব্যবস্হা করা হবে।তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সাধ্যমত তাদের চাহিদা পূরন করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইলিয়াস হোসেন।ইলিয়াস হোসেনও এস এম মান্নানের কথার সাথে একতাবদ্ধ প্রকাশ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT