1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

পলাশে কাউন্সিলর কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদ সভা.২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও আলোকিত প্রতিদিনের স্থানীয় সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে উপজেলার সাংবাদিক সংগঠন গুলো।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টায় পলাশ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সভা করা হয়।এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া ও সাংবাদিক সমিতির সভাপতি শরীফ ইকবাল রাসেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।এ সময় বক্তরা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান ভূইয়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। উল্লেখ গত সোমবার (১৩ মার্চ ) দুপুরে সাংবাদিক ফারদিন হাসান দিপ্তকে রাস্তা থেকে ডেকে নিয়ে অন্যায় ভাবে উপজেলা পরিষদের নিমার্ণাধীন একটি ভবনের ভিতর নিয়ে বেড়ক মারধর করে ঘোড়াশাল পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান ভূইয়া।এ ঘটনা ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলরসহ একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।পলাশ থানা মামলা নং-১১। মামলা দায়ের এর পর থেকে অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান পলাতক রয়েছে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।তবে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT