1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

নরসিংদীর পলাশে ঘোড়াশাল শান্তি সংঘ ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৬ মার্চ সন্ধ্যা ৭টায় ঘোড়াশাল পৌর এলাকার ঈদগাহ্ রোড সংলগ্ন এ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রেনুকা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন (দিলু মিয়া)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার।ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (সৌরভ)।ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।পরে শান্তিপূর্ণ ভাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT