1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

কালীগঞ্জে হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে হাফেজীয়া মাদ্রাসা ও এতিখানার হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার বড়নগর হাফেজীয়া মাদ্রাসা ও এতিখানা হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো. হাছেন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম।
মাদ্রাসার মুহতামিম ও মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান এর পরিচালনায় ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন আয়ারল্যান্ড প্রবাসী মো. সিরাজুল ইসলাম।
মাহফিলে তাকরীর পেশ করেন আল্লামা নুর হোসাইন কাসেমী, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম শাইখুল হাদিস মুফতি মাসউদুল করীম, ঢাকা বাংলা মটর মসজিদে নুর এর খতিব ও উত্তরা তানভীরুল মডেল মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আমিনুল ইসলাম সালেহী, ঢাকা মুহাম্মদপুর জাফরাবাদ পপুলার জামে মসজিদের ইমাম ও খতিব ঢাকা হাজারীবাগ আল জামিআ মদিনাতুল উলুম এতিমখানার সহকারী মুহতামিম আলহাজ্ব মুফতি তাফাজ্জুল হুসাইন, দারুল উলুম ঢাকা ও ঢাকা মধ্যবাড্ডা সেকান্দরবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হালিম।

পরিশেষে মাহফিলের প্রধান বক্তা আল্লামা নুর হোসাইন কাসেমী গভীর রাতে উপস্থি অসংখ্য মুসুল্লিদের সাথে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT