1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খানকে গুলি করেছে সন্ত্রাসীরা

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭০) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদর বাজার রোডে তার বাসার ভেতরে এই ঘটনা ঘটেছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজর নামাজ শেষে বাসার ভেতরে হাটাহাটি করছিলেন হারুন অর রশিদ খান। এ সময় তার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে দুই তিনজন দর্শনার্থী বাসায় ঢুকে। পরে দর্শনার্থী বেশে আসা দুর্বৃত্ত হারুন খানকে লক্ষ্য করে পেছেন থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলিতে হারুন অর রশিদ খানের পিঠে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ থানা পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতারা। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলস ভুইয়া রাখিল বলেন, গুরুতর আহত অবস্থায় হারুন খানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি আইনশৃঙ্খলাবাহিনী খতিয়ে দেখছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT