1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

পোশাকের কারণে স্টেশনে তরুণীকে হেনস্তা,পালিয়ে রক্ষা

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে এসেছিলেন দুই তরুণ ও এক তরুণী। নরসিংদী রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। তাদের পরনে ছিল আধুনিক পোশাক। এক তরুণের হাতে ছিল ট্যাটুও। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক মহিলা বাজে ও নোংরা কথা বলা শুরু করে।এক পর্যায়ে ওই মহিলা ইচ্ছে করেই ঝগড়ায় জড়ায়। এ সময় রেল স্টেশনের কিছু বখাটে লোকজন হঠাৎ করে ছুটে এসে ঐ তরুণ-তরুণীদের এলোপাতাড়ি মারতে শুরু করে এবং ঐ তরুণীর শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেয়। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় ঘটনাটির সুরাহা হয়।বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তারা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী।রুপম নামে ঘটনাস্থলে থাকা এক কলেজছাত্র বলেন, ঘটনার সময় অসংখ্য মানুষ দাঁড়িয়ে মজা দেখছিল। কেউ এগিয়ে আসলো না। সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক পোশাক পরিধান করে তরুণ-তরুণী কি অনেক বেশি অপরাধ করেছিল ?এসআই ইমায়েদুল জাহেদী বলেন, মূলত তরুণীটি আধুনিক পোশাক পরার কারণে এক মহিলা তর্কে জরায়। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা চট্রগ্রাম মেইলের যাত্রী ছিলেন। ট্রেন চলে আসায় তাদের নাম-ঠিকানা নেওয়া সম্ভব হয়নি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT