1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও সযোগী সংগঠনের উদ্যোগ শান্তি সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সার্বিক তত্বাবধানে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ শান্তি সমাবেশ পৃথক পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগ ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগসহ নাগরী, তুমলিয়া, বক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, জাঙ্গালিয়া ও মোক্তারপুর ইউনিয়নে অনুষ্টিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীদের উপস্থিতি এক পর্যায়ে শান্তি সমাবেশ জন সমাবেশে পরিনত হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরিফ হোসেন খান কনক, উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, সদস্য আবুল হাসেম ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন শুক্কুর, যুগ্ম সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT