1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

মরহুম এড: আসাদোজ্জামানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সাবেক সভাপতি , নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি , নরসিংদী জেলা পরিষদের প্রথম নির্বাচিত আমৃত্যু চেয়ারম্যান , বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম এডভোকেট মো: আসাদোজ্জামানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা আইনজীবী সমিতির মিলায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: কাজী নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম এডভোকেট আসাদুজ্জামান এর মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড: নজরল ইসলাম রিপন, সহ-সভাপতি মো: আলমগীর হোসেন, সহ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান স্মরণ, লাইব্রেরি সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আয়েশা আক্তার চম্পা কার্য্যনির্বাহী সদস্য আজিজুল হক রানা, মো: সেলিম, আরিফ মিয়া ও মো: কাইয়ুমসহ আইনজীবী সমিতির সকল এডভোকেটগণ। অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম এডভোকেট মো: আসাদুজ্জামান সেরেস্তার আইনজীবীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT