1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর রায়পুরায় শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রোববার বিকেলে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের পাঁচ শতাধিক শীতার্ত গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন ফরিদা ইয়াসমিন।

এসময় রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ঝিনাইদহ সরকারি লালন শাহ কলেজের প্রফেসর আতাউর রহমান, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযহারুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য আল-আমিন, উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীদের অগ্রাধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের ৬৮ বছরের ইতিহাসে নারী সাংবাদিক সভাপতি হওয়ার মধ্য দিয়ে দেশে নারীদের যে অধিকার বা কথা বলার সুযোগ আছে তা প্রকাশ পেয়েছে।

তিনি আরোও বলেন, দেশের প্রতিটা সেক্টরেই নারীরা এগিয়ে আছে। আপনাদেরকেও এখান থেকে উঠে আসতে হবে। পরিবার, সংসারের পাশাপাশি সকল কাজই করতে হবে। শেষে তিনি তার প্রয়াত পিতার স্মরণে স্মৃতিচারণ করেন এবং তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT