1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এড. আসাদুজ্জামানের স্মরণসভা অনুষ্ঠিত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা পরিষদ কার্যালয়ে প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুঁইয়াসহ পরিষদের সদস্যবৃন্দ। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় স্মরণ সভা।

এতে আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুইয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ খান, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, রায়পুরা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, প্রয়াত এডভোকেট আসাদুজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা প্রমুখ।

এছাড়া বিকালে তাঁর প্রতিষ্ঠিত সদর উপজেলার নজরপুরের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ে এডভোকেট আসাদুজ্জামানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করা হয়। এডভোকেট আসাদুজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি।

এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের রাঙ্গামাটিয়া কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ আওয়ামী লীগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT