1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ ২জন গ্রেপ্তার

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

শুক্রবার (২৭ জানুয়ারী, ২০২৩) আবুল কাশেম ভূইয়া, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, নরসিংদী এর সুস্পষ্ট দিক নির্দেশনায় মোঃ শফিকুল ইসলাম, ইনচার্জ-শহর পুলিশ ফাঁড়ি, নরসিংদী এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ব্রাহ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরিফ মিয়া(২৯), পিতা-মৃত তাহের মিয়া, মাতা-মৃত আমেনা বেগম,স্থায়ী: গ্রাম- কাউরিয়াপাড়া (দক্ষিন কাউরিয়াপাড়া) , উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী, ২। রুবেল মোহাম্মদ(৩১), পিতা-শহিদুল্লাহ আমিন, মাতা-জুলেখা বেগম, স্থায়ী: গ্রাম-কালাইগোবিন্দপুর (ইসমাইল হাজীর বাড়ী), উপজেলা/থানা-নরসিংদী সদর, জেলা -নরসিংদী’দ্বয়ের দখলে থাকা ম্যাগাজিন সহ অবৈধ একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল ও ০৫ (পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার করেন। উক্ত সময়ে আসামীদের হেফাজতে থাকা নগদ ১,৮৪,০০০/-টাকা ও একটি পুরাতন সিলবার কালারের এক্স নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী মডেল থানার মামলা নং- ৩২, তাং-২৬/০১/২০২৩খ্রিঃ, ধারা- The Arms Act. 1878 এর 19A রুজ করিয়া আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT