1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নরসিংদীতে অগ্নিকান্ডে আট দোকান পুড়ে ছাই

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নরসিংদীতে অগ্নিকান্ডে আটটি দোকান পুড়ে গেছে। এ সময় আরও তিনটি দোকান আংশিক পুড়ে যায়। আজ সোমবার ভোরে নরসিংদী শহরের ভেলানগর বাজারের হাজি দানিছ সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে আছে জুতার দোকান, কাপড়ের দোকান, কনফেকশনারি ও মুদিদোকান। মার্কেটটির ব্যবসায়ীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকান্ডে তাঁদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আজ ভোররাত সোয়া চারটার দিকে মার্কেটটির একটি মুদিদোকানে আগুন দেখতে পান বাজারে অবস্থান করা লোকজন। তাৎক্ষণিকভাবে তাঁরা আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে আরও বড় হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটটির অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস বলছে, আজ ভোররাত ৪টা ৩০ মিনিটে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে শিবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপর তিনটি দোকানের আংশিক পুড়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকান্ডে আটটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT