1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক বৃদ্ধ নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা এলাকার একাধিক রেললাইনের সংযোগস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে তূর্ণা-নিশিথা ট্রেনে কাটা পড়েন তিনি।ট্রেনে কাটা পড়ে নিহত ওই নারীর নাম যমুনা দেবনাথ (৬০)। তিনি নরসিংদী শহরের বাজির মোড় এলাকার ভাড়াটিয়া উমেষ দেবনাথের স্ত্রী। তিনি চার ছেলে ও চার মেয়ের মা ছিলেন।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় যমুনা দেবনাথ অসাবধানতাবশত রেললাইনটি পার হচ্ছিলেন। হঠাৎ ছুটে আসা ট্রেন দেখতে পেয়ে তিনি হতভম্ব হয়ে যান। বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি ওই সময় তাৎক্ষণিকভাবে রেললাইন পার হতে পারেননি। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর খণ্ড-বিখণ্ড লাশ রেললাইনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল।খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। খবর পেয়ে নিহত নারীর পরিবারের সদস্যরা ফাঁড়িতে এসে লাশ শনাক্ত করেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, নিহত নারীর পরিবারের সদস্যরা আমাদের ফাঁড়িতে এসে তাঁর লাশ শনাক্ত করেছেন। তাদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT