1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল যুবকের,চালক আটক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর পলাশের ঘোড়াশালে কাভার্ডভ্যানের চাপায় নাজমুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শুক্রবার (৩০ ডিসেম্বর)রাত পৌনে নয়টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাঙ্গা নলছাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে নরসিংদীর ভেলানগর এলাকার আহমেদুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।সে বেসরকারি এফএনএফ ফার্মাসিটিক্যাল(পোল্ট্রি)মেডিসিন কোম্পানীতে চাকরি করতো।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে নাজমুল তাঁর পরিচিত মফিজুল নামে একজনের মোটরসাইকেলে চরে কাজের উদ্দেশ্যে মাধবদী থেকে ঘোড়াশালে রওয়ানা দেন।পরে রাত পৌনে নয়টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে পৌঁছালে পিছন থেকে আসা প্রাণ আরএফএল কোম্পানির ঢাকা মেট্রো উ- ১৪-২১৩৬ সিরিয়াল এর কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল সড়কে ছিটকে পড়ে যায়।পরে কাভার্ডভ্যানের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে পুলিশ।আটককৃত চালক তাইফুর রহমান রাজশাহীর তানোর উপজেলার বদলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT