1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকালে জিনারদী ইউনিয়ন পরিষদের এলাকায় সানেরবাড়ী চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরণী কান্ত দাস,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিনারদী ইউপি সদস্যগণ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।এসময় অতিথিরা জিনারদী ইউনিয়নের মোট ৪০০ জন অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT