1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।বুধবার ১৪ ডিসেম্বর বিকালে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের পাশে গনকবরের স্মৃতি স্তম্ভের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা,পলাশ থানা (ওসি তদন্ত) মোঃ এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্বরনে মোমবাতি প্রজ্বলন করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT