1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশের ঘোড়াশালে জুনিয়র একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

পলাশের ঘোড়াশালে খালিশারটেক যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ডিসেম্বর )বিকালে ঘোড়াশাল বাইপাস কাউন্টার মাঠে ফ্রেন্ডস ক্লাব বনাম নাদিম মোস্তফা ফুটবল একাদশ মধ্যেকার ফাইনাল হয়।

খেলায় ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন,ঘোড়াশাল পৌর মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার লিমা,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নাদিম মোস্তফা,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান প্রমুখ।ফাইনালে খেলায় ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইবেকারে ৬ – ৫ গোলে হারিয়ে নাদিম মোস্তফা ফুটবল একাদশ জয় লাভ করেন।বিজয়ী দলকে টেলিভিশন এবং রানার্স আপ দলকে ডিজিটাল সাউন্ড বক্স পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT