1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি

নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

শনিবারে ডাংগা বাজারে নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করেন।

আজ ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস।দিবসটির এবারের প্রতিপাদ্য ” সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে র‍্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উল্লেখ ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা বাজার থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটির সভাপতি মানবতাবাদী মোঃ আক্তার হোসেন দুলাল,সাধারণ সম্পাদক ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,সাংগঠনিক সম্পাদক এস এন শাহীন,ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রাণা,ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী আকবর,আন্তর্জাতিক সম্পাদক হিমেল খন্দকার প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT