1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর রায়পুরায় দুই যুবকের মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরায় কলাক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার রফিকুল ইসলামের কলাবাগান থেকে মরদেহ দুটো উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম।সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে।এ সময় তারা মরদেহের পাশে কিছু টাকাও পড়ে থাকতে দেখে।পরে তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে।মরদেহগুলোর মুখ থেতঁলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি।এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে।মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT