1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নরসিংদীতে সুরভী আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার সকালে নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।গতকাল শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসেন এই নারী।গতকাল শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।তবে এ ঘটনার পর থেকে বাহাদুর মিয়া পলাতক।তিনি সুরভী আক্তারের দূর সম্পর্কের চাচা হন।সুরভী আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরভী আক্তার গতকাল শনিবার দুপুরে দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়ার নরসিংদীর ব্যাংক কলোনির বাসায় বেড়াতে আসেন। আজ রোববার ভোরে বাহাদুর নিজেই সুরভীর ফাঁস নিয়ে আত্মহত্যার কথা বাড়িতে ফোন করে জানান।পরে স্বজনেরা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর পর থেকে বাড়ির মালিক ও সুরভীর দূর সম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন।ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT