1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ঘোড়াশাল পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা ও শ্রেষ্ঠ করদাতাদের মাঝে পুরস্কার বিতরন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে পৌর অডিটোরিয়ামে ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার এ বাজেটে আয় ধরা হয়েছে এবং ব্যায় ধরা হয়েছে ৭১ কোটি ৬৫ লক্ষ ২১ হাজার ০৭৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৭ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৬৯২ টাকা, ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ০৭৭ টাকা।উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ২৯ লাখ ৫০,০০০ টাকা, এর মধ্যে সরকারি উন্নয়ণ তহবিলে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩২ লাখ। জলবায়ু প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭ লাখ ৫০ হাজার।বিএমডিএফ এ ধরা হয়েছে ৭কোটি ৭৫ লাখ টাকা। এ গুরুত্বপূর্ন নগর উন্নয়ণ প্রকল্পে ১৪ কোটি ৫২ লাখ টাকা। উন্নয়ণ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার।সমাজ উন্নয়ণ কর্মকর্তা মাহবুব কবিরের সঞ্চালনায় বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী-২ এর সাংসদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ এর সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল হক,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ আহমেদ,পৌর কাউন্সিলর(প্যানেল মেয়র) ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি,উপজেলা ভাইস-চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাকসুদুর রহমান,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,মেহেরপাড়া সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক।

এছাড়াও উপস্হিত ছিলেন  ঘোড়াশাল পৌরসভার সকল কাউন্সিলর,পৌরকর্মকর্তা কর্মচারী,সাংবাদিক,স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পৌরসভার এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে ও শ্রেষ্ঠ করদাতাদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT