1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

কালীগঞ্জে পজেটিভ বাংলা টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

“সত্যের পথে অবিরাম যাত্রা’ স্লোগানকে সমনে রেখে” গাজীপুরের কালীগঞ্জে পজেটিভ বাংলা টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর ) সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসক্লাবে অনলাইন চ্যানেলটি দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।পজেটিভ বাংলা টিভির সহকারী সম্পাদক আব্দুল মতিন খান এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান। সাংবাদিক মো. লোকমান হোসেন পনিরের সঞ্চালনায় ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, পজেটিভ বাংলা টিভির সম্পাদক মো. বিল্লাল হোসেন।সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. আশরাফুল হক শিশির, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তাদির হোসেন প্রমূখ।এ সময় অন্যান্যের মাঝে দৈনিক মত প্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জনগণের বাণী পত্রিকার সম্পাদক মো. নাজমুল হক মণি, এনজিও, ক্রীড, কালীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার সুনীল কুমার সরকার, সহকারী ম্যানেজার মো. কামরুল ইসলাম, দৈনিক কন্ঠবাণী পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. সোহরাব আলী সরকার, দখিনের ক্রাইম ষ্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান নুর, সমাজ সেবক মো. কাজী জাফর, মো. ইউসুফ আলী, মো. জাকির হোসেন, লেখক, কবি, সাহিত্যিক, কলামিস্টসহ বিভিন্ন শ্রেণী পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন ‘সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মুখোশ উন্মোচন হয়। সাংবাদিকদের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজ আছে কিনা তার সকল তথ্য আমি জানি না। আপনাদের মাধ্যমে জানতে পারি।’

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT