1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

পলাশে অসহায়,শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

পলাশের ঘোড়াশালে অসহায়,হতদরিদ্র,ছিন্নমূল,

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর )রাতে ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর ব্যবস্হাপনায় ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য প্রবীণ সাংবাদিক এম.এ গাফফার অসহায়, হতদরিদ্র,ছিন্নমূল,শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের রেলস্টেশন, ঘোড়া চত্বর,শহীদ ময়েজউদ্দিন সেতু,ঘোড়াশাল বাজার সহ বিভিন্ন জায়গায় গিয়ে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণের সময় এম.এ গাফফার বলেন, ঘোড়াশালে এখন রাতে শীত পড়েছে ,পাশাপাশি ঘন কুয়াশায় অসহায়, হতদরিদ্র,ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে গিয়েছে।এজন্য অসহায়,হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।নিজের জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু ভূমিকা রাখে তাহলে এ মানুষগুলোর কষ্ট অনেকটা লাঘব হবে।তাই সকলকে সাধ্যমত এগিয়ে আসার আহবান জানান যুবলীগ নেতা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT